শনিবার ১৪ মার্চ ২০২৬
নরসিংদী-১ ও ২ আসনের প্রার্থী মিলন মোর্শেদের ৪৯দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : )
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর মনোনীত নরসিংদী-১ ও নরসিংদী-৪ আসনের প্রার্থী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীরা এ ইশতেহার ঘোষণা করেন। 

নির্বাচনী ইশতেহার পাঠ করেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর মনোনীত নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের প্রার্থী জেলা শাখার সভাপতি মিলন মোর্শেদ। তিনি বলেন, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এই ইশতেহারে ভিত্তিতে জনগণের রায় চাই। ৪৯ দফা ইশতেহারের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, রাষ্ট্র হবে সাংবিধানিকভাবে সব ধর্মেল সব মত পথের সব মানুষের সমান মালিকানা ও সমান নাগরিকত্ব ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র। এছাড়া রাষ্ট্র একক ধর্ম, একক জাতি, একক মতবাদ, একক দলভিত্তিক, একক গোষ্ঠীভিত্তিক হতে পারবে না। রাষ্ট্রের বাইরের ও ভিতরের সকল অপশক্তির জবরদখল থেকে রাষ্ট্রের বাহ্যিক স্বাধীনতা সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্বাধীনতা ও জীবনের স্বাধীনতা রক্ষা করা হবে। প্রত্যেক মানুষ তার জীবন বিশ্বাস ধর্ম মত পথ আদর্শ সংস্কৃতি নিয়ে স্বাধীনভাবে চলবেন ও পালন করবেন, রাষ্ট্র বা কেউ কারো উপর কিছু চাপিয়ে দিত পারবেন না বা কারো ধর্ম মত পথ কিছু নিষিদ্ধ করতে পারনবে না ছিল উল্লেখ্য যোগ্য। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর মনোনীত নরসিংদী-১ (সদর) আসনের আপেল প্রতীকের প্রার্থী হামিদুল হক পারভেজ। এছাড়াও দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।




কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
সর্বশেষ সংবাদ
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft