শনিবার ১৪ মার্চ ২০২৬
এমপি হলে প্রতিটি মোড়ে নিজের মোবাইল নম্বর টানিয়ে রাখবো: ড. আতিক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : )
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল ফোন নম্বর টানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। 

গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়নের পোদ্দারপাড়ায় নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন। ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকে কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর,রাজারহাট ও ফুলবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আতিক।

জনসভায় উপস্থিত অনেক ভোটার অভিযোগ করেন,অতীতে এমপিদের শুধু নির্বাচনের সময়ই দেখা গেছে, এরপর আর তাদের খোঁজ মেলেনি। এর জবাবে ড. আতিক মুজাহিদ বলেন,আমি আপনাদের ভালো সন্তান হতে চাই,আপনাদের দায়িত্ব নিতে চাই। আপনারা যেন যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন,এজন্য আমি কুড়িগ্রামের প্রতিটি রাস্তার মোড়ে নিজের মোবাইল ফোন নম্বর টানিয়ে রাখবো।’

তিনি আরও বলেন,একটি দল কার্ডের লোভ দেখিয়ে অপরাজনীতি করছে। আমরা কার্ডের রাজনীতি বন্ধ করবো। কুড়িগ্রামকে একটি কর্মমুখর জেলা বানাবো। কার্ড আর কম্বল দেখিয়ে এ জেলার মানুষকে আর পিছিয়ে রাখা হবে না।’

স্বাস্থ্যখাত প্রসঙ্গে এনসিপির এই প্রার্থী বলেন, ‘কুড়িগ্রামে ডাক্তাররা থাকতে চান না,ঢাকায় বদলির জন্য নেতাদের দ্বারে দ্বারে ঘোরেন। আমরা এই সিস্টেম বন্ধ করবো। ঢাকায় পাঠাবো না,বরং উল্টো আরও ভালো ডাক্তার কুড়িগ্রামে নিয়ে আসবো।’




কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
সর্বশেষ সংবাদ
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft