শুক্রবার ১০ জুলাই ২০২৬
সিলেটে বিএনপির জনসভায় যাওয়ার পথে সাবেক উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৭৯৪)
বিশ্বনাথে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী জনসভায় যোগ দিতে আসার পথে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। 

সোমবার বিকেলে উপজেলার নতুন বাজারে মিছিল নিয়ে জনসভায় যাওয়ার সময় সভাস্থলের পাশেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

প্রয়াত সাবেক চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরীর ভাগনা গণমাধ্যমকর্মী মোহাম্মদ আলী শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনসভায় অংশ নিতে মিছিলসহ সভাস্থলের দিকে যাচ্ছিলেন সোহেল আহমদ চৌধুরী। এ সময় হঠাৎ তিনি অসুস্থ বোধ করলে পাশে থাকা নেতাকর্মীরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান। তবে পথেই তাঁর মৃত্যু হয়।

দলীয় সূত্রে জানানো হয়েছে, সোহেল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিশ্বনাথের রাজনীতিতে তিনি পরিচিত মুখ ছিলন। তাঁর মৃত্যুতে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কাওছার আল হাবীব/আজকালের খবর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft