সোমবার ১৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদের আনন্দঘন পিকনিক
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৪৩৫০)
বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদ (বিএসপিপি)-এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর বনশ্রী এলাকায় অবস্থিত মাইলস্টোন কিংডম টাওয়ার-এ দিনব্যাপী এই পিকনিকের আয়োজন করা হয়।

পিকনিকে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকরা অংশ নেন। খেলাধুলা, সৌহার্দ্যপূর্ণ আড্ডা, মধ্যাহ্নভোজ ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে দিনটি ছিলো প্রাণবন্ত। 

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন- দৈনিক মাতৃছায়া পত্রিকার সম্পাদক এমএইচ মোতালিব খান, দৈনিক ভোরের ডাক-এর জিএম (মার্কেটিং) মোঃ মাকছুদুর রহমান, দৈনিক আমাদের সময়-এর সহকারী মহাব্যবস্থাপক রশিদুল হাসান,দৈনিক রুপালী বাংলাদেশ-এর জিএম এস এম আবুর খায়ের আইয়ুব, দৈনিক একুশের বাণী- এর সম্পাদক আশরাফ। আপন এলিট হোমস লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, ম্যাক্সিম-এর ব্যবস্থাপনা পরিচালক আর কে রিপন এবং,মাইলস্টোন হোমস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এসএম আল হেলাল,  

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে এবং মানসিক প্রশান্তি এনে দেয়। তারা বিএসপিপি’র সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পিকনিক শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং স্মরণীয় এই আয়োজনের মাধ্যমে দিনটি আনন্দের সঙ্গে কাটানোর অভিব্যক্তি প্রকাশ করেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মঈনসহ গ্রেপ্তার ৭
সমঝোতা হয়নি, আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান
পহেলা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শাফিন আহমেদ বগুড়ার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে
রাজৈরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, ১২ ঘন্টাও পরিচয় মেলেনি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft