প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৬ পিএম (ভিজিট : )

প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ, এক্সট্রা-কারিকুলার কার্যক্রম ও শৃঙ্খলার মানদণ্ডে সম্মানজনক ‘ইউজিসি চেয়ারম্যানস পদক’-এ ভূষিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার।
গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর তত্ত্বাবধানে এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত হিট প্রকল্পের আওতায় দেশে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত ‘ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি’ কর্তৃক আয়োজিত চার মাসব্যাপী ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং’-এর প্রথম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
জানা গেছে, প্রশিক্ষণকালীন সময়ে একাডেমিক মেরিট, গবেষণায় উৎকর্ষ, প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ, এক্সট্রা-কারিকুলার কার্যক্রম, শৃঙ্খলা ও আচরণবিধির প্রতিটি স্তরে সর্বোচ্চ মানদণ্ডে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদকে ভূষিত করা হয়।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের শীর্ষস্থানীয় ৩৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
গতকাল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ইউজিসির সদস্যবৃন্দ, রেক্টর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরবৃন্দ, বিশ্বব্যাংকের প্রতিনিধি এবং দেশবরেণ্য শিক্ষাবিদদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।
আজকালের খবর/ এমকে