আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ভাটরা ইউনিয়নের আঁচলতা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, দেশ ও দেশের জনগণের কল্যাণের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
ধানের শীষ প্রতীক বিজয়ী হলে এর সুফল পাবে দেশের জনগণ। তিনি আরও বলেন, আমি কথা দিচ্ছি বিগতদিনে আপনাদের সুখেদুঃখে পাশে থেকে বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজ করেছি, আগামীদিনে আরও বেশি উন্নয়ন ও সেবামূলক কাজ করবো ইনশাআল্লাহ।
ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তহিদুর রহমান খান শামীম চৌধুরী, একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান বিপ্লব রহিম, বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, ভাটরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম তৌফিকুল ইসলাম রানা, বগুড়া জেলা জিসাসের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।
সমাবেশে বিএনপি, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ এমকে