শনিবার ১৫ আগস্ট ২০২৬
জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০ এএম  আপডেট: ০৫.০২.২০২৬ ১২:৩১ এএম  (ভিজিট : ৬১৫)
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, তিনি নির্বাচিত হলে জনগণের মতামত ও পরামর্শের ভিত্তিতেই মুরাদনগর পরিচালিত হবে। চাঁদাবাজ ও ধান্ধাবাজদের জন্য এখানে কোনো জায়গা থাকবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়কোবাদ বলেন, আওয়ামী লীগ মানুষের ওপর জুলুম-নির্যাতনের কারণেই পতনের মুখে পড়েছে। বিএনপি যদি একই পথে হাঁটে, তাহলে একই পরিণতি ভোগ করতে হবে। তাই শুরু থেকেই নিজেদের সংশোধনের ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের ভোট ও আল্লাহর রহমতেই তিনি পাঁচবার এমপি ও মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। এত প্রতিকূলতার মধ্যেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাওয়াকে আল্লাহর বিশেষ নেয়ামত হিসেবে উল্লেখ করেন তিনি।

সমর্থকদের উদ্দেশে কায়কোবাদ বলেন, তাদের দোয়া ও ত্যাগের জন্য তিনি কৃতজ্ঞ এবং আশা প্রকাশ করেন—আগের চেয়ে আরও বেশি ভোট দিয়ে এবারও তাকে বিজয়ী করবেন জনগণ।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft