সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
ক্লাব নটরডেমিয়ান্সের ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন ’৯৪ ব্যাচের নাদের–মামুন
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ১০৭৮)
উৎসবমুখর পরিবেশে গত শনিবার, ৩১ জানুয়ারি সম্পন্ন হয়েছে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল) আয়োজিত দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতা। 

রাজধানীর পূর্বাচল সংলগ্ন বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত এই ক্রীড়া উৎসবে ক্লাবের বিভিন্ন ব্যাচের নটরডেমিয়ানরা অংশগ্রহণ করেন।

এনআরবি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং নটরডেম কলেজ ২০০২ ব্যাচের সক্রিয় সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে মোট ২৮টি দলে বিভক্ত হয়ে ৫৬ জন খেলোয়াড় অংশ নেন। ডাবলস ফরম্যাটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শুরু থেকেই খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা।

চূড়ান্ত পর্বের খেলা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ’৯৪ ব্যাচের মোহাম্মদ আবু নাদের আল মোকাদ্দেস ও মোহাম্মদ মামুনুর রশীদ জুটি। রানার্স-আপ হন ’৯৬ ব্যাচের মোহাম্মদ সাদিকুর রহমান ও ’৯৭ ব্যাচের মোহাম্মদ শফিকুল ইসলাম অন্তু জুটি।

সকাল ১১টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন ক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সুস্থ জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নটরডেমিয়ানদের এই মিলনমেলা আমাদের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং মোঃ তৌফিকুল আলম চৌধুরী, ক্লাবের ইসি (স্পোর্টস) আবু সালেহ মোঃ সায়েম এবং ইসি সদস্যদের মধ্যে আরিফ চৌধুরী, কাজি মোঃ মাহাবুবুল হক ও মল্লিক নজরুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সফল ও সুশৃঙ্খলভাবে পুরো আয়োজন সম্পন্ন হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে বর্তমান কার্যনির্বাহী কমিটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নিয়মিত ক্রীড়া ও সামাজিক কার্যক্রম আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft