মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬
হচ্ছে না পিঠা উৎসব, কেন হচ্ছে না জানাবেন আয়োজকরা
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম  আপডেট: ৩০.০১.২০২৬ ৮:৩৫ পিএম  (ভিজিট : ১১২০)
গত দেড় দশক ধরে ‘জাতীয় পিঠা উৎসব’ বাংলা সংস্কৃতিতে নতুন পালক যুক্ত করেছে। পট পরিবর্তন হলেও গত বছরও উৎসবটি সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় শিল্পকলা একাডেমিতে পালিত হয়েছে। তবে এবার আয়োজনটি হচ্ছে বলে পিঠা উৎসবের অন্যতম সহযোগী জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ নিশ্চিত করেছে। তাদের বক্তব্য শত চেষ্টার পরও এবারে উৎসব আয়োজন কেন করা যাচ্ছে না সেটা সংবাদ সম্মেলন করেই সকলকে জানানো হবে। আর এ লক্ষ্যে পরিষদ আগামীকাল শনিবার বিকাল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছে।

এ ব্যাপারে পরিষদের অন্যতম নেতা সংস্কৃতি ব্যক্তিত্ব খন্দকার শাহ আলম বলেন, সত্যি কথা হচ্ছে জাতীয় পিঠা উৎসব ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। ফ্যাসিস্ট সরকারের পরেও আয়োজনটি উদযাপিত হয়েছে, অথচ এবারে অনেক চেষ্টার পরও সম্ভব হচ্ছে না। আমি মনে করি হঠাৎ কেন এই ছন্দপতন তা আমাদের স্টেকহোল্ডার যারা আছেন তাদের অবগত থাকা প্রয়োজন। এজন্য পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবগত করবে। 

তবে এ নিয়ে বিস্তারিত যা বলার তিনি সংবাদ সম্মেলনেই বলবেন বলে ফোন কেটে দেন।

প্রসঙ্গত, গত আঠারো বছর ধরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পিঠা উৎসব উদযাপিত হয়ে আসছিলো। উৎসব আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় সবসময় সহযোগিতা  করে থাকে। 

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft