শনিবার ১৪ মার্চ ২০২৬
২৬০ কোটির ঘরে ‘এটা আমাদেরই গল্প’!
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : )
একশব্দে বলা যায়, অবিশ্বাস্য। একটু বিস্তারিত গেলে টানা যায় অনেক গল্প। কারণ, নাটকটির নাম ‘এটা আমাদেরই গল্প’। আর সেটি নির্মাণ করেছেন পারিবারিক গল্পের সর্বাধিক সফল নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

সর্বশেষ তথ্য-প্রমাণ ঘেঁটে নিশ্চিত হওয়া গেছে, এ পর্যন্ত সিরিজটির ২৪টি পর্ব প্রকাশ হয়েছে ইউটিউব, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই পর্বগুলোর মোট ভিউ ছাড়িয়েছে ২.৬ বিলিয়নের (২৬০ কোটি) ঘর!

নিশ্চিত হওয়া গেছে, যা বাংলাদেশের যে কোনও সিরিয়ালের ক্ষেত্রে এক বিরল ও অনন্য রেকর্ড!
সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত সিরিয়ালটি ইউটিউব থেকে বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, ইন্ডিয়া, পাকিস্তান, চীন, জাপান, আফ্রিকা থেকেও প্রতিনিয়ত উপভোগ করছে দর্শক। যার প্রমাণ মেলে সোশ্যাল হ্যান্ডেল-এর ভিউ ইনসাইট থেকে।

সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই-এর পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’র নতুন পর্ব।

টিভি প্রচারের পর ইউটিউবে আসার এক ঘণ্টার মধ্যে প্রতি পর্বেই মিলিয়ন ভিউ অতিক্রম করছে দ্রুত সময়ে। যা বাংলাদেশের নাটকে এবারই প্রথম।

২৭ জানুয়ারি দুপুরে সিরিজটির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ তার ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন, ‘এটা আমাদের গল্প’ সিরিজটি এখন পর্যন্ত সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে প্রায় ২.৬ বিলিয়ন (২৬০ কোটি) ভিউ অর্জন করেছে।
নির্মাতার বয়ানে, ‘এটা আপনাদের জানাতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। প্রতিটি পর্ব ইউটিউবে ১ কোটিরও বেশি ভিউ অতিক্রম করেছে এরমধ্যে। এই পরিমাণ ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

‘এটা আমাদেরই গল্প’ মূল গল্পই হচ্ছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, অভিমান আর মমত্ববোধ। নাটকটির সঙ্গে জড়িতরা জানান, দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই মূল চেষ্টা। এ কারণে এর ট্যাগ লাইন ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’।

সিরিজটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাশার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

সিরিজটির শিরোনাম গানটির সঙ্গীতায়োজন করেছেন আরফিন রুমি। এটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দোলা।


আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
২ দফায় হামলা থেকে বেঁচে গেছেন মোজতবা খামেনি: ইরানের সংসদ সদস্য
মোজতবা খামেনিসহ ইরানের শীর্ষ নেতাদের তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মুকসুদপুরে মাদক বিরোধী আন্দোলন ও আলোচনা সভা
নন্দীগ্রামে ক্যান্সার আক্রান্ত সুলতানের পাশে ইউএনও শারমিন আরা
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ১২
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft