মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
জরুরি বৈঠকে বসেছে জামায়াত
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:০১ এএম   (ভিজিট : ৪৩৩)
জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

এ বৈঠকে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা।

এর আগে, ৪৭টি আসন রেখে বাকি ২৫৩ আসনে সমঝোতা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০ দলের মধ্যে। এর নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’।

২৫৩ আসনের সমঝোতা অনুযায়ী, জামায়াতে ইসলাম ১৭৯ আসন, এনসিপি ৩০ আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসন, খেলাফত মজলিস ১০ আসন, এলডিপি ৭ আসন, এবি পার্টি ৩ আসন, নেজামে ইসলাম পার্টি ২ আসন এবং বিডিপি ২ আসনে লড়বে। এ ছাড়া সমঝোতার মধ্যে থাকলেও জাগপা এবং খেলাফত আন্দোলনের জন্য কোনো আসন রাখা হয়নি।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft