সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
দেশেকে দুর্নীতি মুক্ত করে আগামী প্রজন্মকে একটি সুন্দর সমাজ উপহার দিতে চাই: এরশাদ উল্লাহ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৩:০৮ পিএম   (ভিজিট : ৬১৩)
চট্টগ্রামের চান্দগাঁও, মোহরা ও পাঁচলাইশ এলাকার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান জনগোষ্ঠীর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন সনজীব নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।

প্রার্থনা সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মনতোষ ধর, অধ্যাপক দেবব্রত দেওয়ানজি, জাসাস নেতা দোলন বড়ুয়া, সাবেক কমিশনার আজম, খোকন বড়ুয়া। এছাড়াও চান্দগাঁও থানা যুবদলের সংগঠক জীবন বড়ুয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

এরশাদ উল্লাহ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এ প্রার্থনা সভার মূল উদ্দেশ্য। সমাজকে জঞ্জাল মুক্ত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে।
 
দেশেকে দূর্নীতি মুক্ত করে আগামী প্রজন্মকে একটি সুন্দর সমাজ উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। 

এ সময় তারা দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সম্মিলিত প্রার্থনা করেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft