বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম   (ভিজিট : ১১১৯)
টেকনাফের হ্নীলা ইউনিয়নের একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সক্রিয় একাধিক ডাকাতদলের মধ্যে সংঘর্ষে সালমান শাহ গ্রুপের সদস্য ‘রইক্ষ্যা’ নামে পরিচিত এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

নিহত ব্যক্তি হ্নীলা ইউনিয়নের মোছনী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহিম (৪০), যিনি ‘রইক্ষ্যা’ নামে পরিচিত ছিলেন।

বুধবার (১৪ জানুয়ারি) ভোরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় রোহিঙ্গা বাসিন্দারা জানান, ভোরে ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হলে তারা বিকাশ মোড় এলাকায় রইক্ষ্যা ডাকাতের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানানো হলে এপিবিএন ও টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ সনাক্ত করে। স্থানীয়দের মতে, নিহত রইক্ষ্যা দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় সক্রিয় সালমান শাহ ডাকাত গ্রুপের সদস্য হিসেবে পরিচিত ছিল।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতদলের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft