সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম   (ভিজিট : ১১৩০)
পরিবার-পরিজনের সঙ্গে কিছুদিন আনন্দে সময় কাটিয়ে আর প্রবাসে যাওয়া হলো না কাশেম মোল্লার (৩২)।  শখের ইজিবাইক কেড়ে নিল তার প্রাণ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। 

নিহত কাশেম মোল্লা ওই গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটানোর পর কিছুদিন আগে দেশে ফিরেছিলেন।

নিহতের ভাই হোসেন আলী মোল্লা জানান, সকালে শখের বসে কাশেম আমার ইজিবাইকটি নিজে চালিয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে ইজিবাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশেমের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।সদ্য প্রবাস থেকে ফেরা যুবকের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শখের বসে ইজিবাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সৌদি প্রবাসী কাশেম মোল্লার মৃত্যু হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft