শনিবার ১৫ আগস্ট ২০২৬
জাপা ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ৭২৯)
জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে।

রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রবিবার (১১ জানুয়ারি) এই রুল জারি করেন।

এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে করা রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট।

সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হলে হাইকোর্ট ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান, যেহেতু ১০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীতা বাতিল হওয়া কেউ আপিল করেছে কিনা সে তথ্য হাইকোর্টকে জানাতে হবে। একইসঙ্গে প্রার্থীতা কেউ ফিরে পেয়েছে কিনা তাও রাষ্ট্রপক্ষকে জানাতে বলে হাইকোর্ট। পরে ১১ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।

তার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)- এর প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft