বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫ এএম
বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা প্রকৌশলী নুর নবী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান ও জয়িতা হোসনে আরা প্রমুখ। 

আলোচনা সভা শেষে ৫ ক্যাটাগরির জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শ্রীমতি রাখি রানী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রিজু তামান্না, সফল জননী নারী হোসনে আরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী সাথী আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ফারহানা ইয়াসমিন।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশেকে দুর্নীতি মুক্ত করে আগামী প্রজন্মকে একটি সুন্দর সমাজ উপহার দিতে চাই: এরশাদ উল্লাহ
ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের
ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি ইউট্যাবের বৈঠক: নিয়োগ বোর্ড বাতিলের তোড়জোড়, হট্টগোল
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত
সহশিল্পীদের জন্য মুক্তির শীত বস্ত্র উপহার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft