প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম

নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বছরের প্রতিপাদ্য “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা” সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল কাদের।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তিনি সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের তাৎপর্য তুলে ধরে সবাই দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আজকালের খবর/বিএস