বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
লাভজনক হলে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ভারত: ক্রেমলিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৩:০৫ পিএম
ভারতের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য যেখান থেকে লাভজনক হবে, সেখান থেকে তারা তেল কিনবে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার (৮ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের সঙ্গে এক ফোনকলে এই অবস্থান ব্যক্ত করেন। 

তিনি বলেন, ‘ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে আসছে। ভারতের যেখান থেকে সুবিধা হয়, তারা সেখান থেকেই জ্বালানি কিনবে। আর আমরা যতদূর বুঝি, আমাদের ভারতীয় অংশীদাররা তাদের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে এই নীতি অব্যাহত রাখবেন।’

ক্রেমলিনের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ‘আগস্টে’ ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ‘৫০ শতাংশ’ করেছেন।

যুক্তরাষ্ট্রের মতে, ভারত রাশিয়ার তেল কিনে ‘ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থ দিয়ে সহায়তা’ করছে, যার শাস্তি হিসেবে ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছিলেন। তবে গত সপ্তাহে নয়াদিল্লি সফরে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ‘ভ্লাদিমির পুতিন’ ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রস্তাব দিয়েছেন।

সূত্র: রয়টার্স

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
এস এ সিদ্দিক সাজুকে বহিষ্কার করল বিএনপি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
ভারত থেকে এলো ৫ হাজার টন চাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি ইউট্যাবের বৈঠক: নিয়োগ বোর্ড বাতিলের তোড়জোড়, হট্টগোল
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত
সহশিল্পীদের জন্য মুক্তির শীত বস্ত্র উপহার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft