“নারী ও কন্যার সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা শহরে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস ফাতিমা তোকদার, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস মোঃ বাবুল মিয়া, জাতীয় মহিলা সংস্থা ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার দেব শর্মা, সাংবাদিক আসলাম উদ্দিন, সাংবাদিক চন্দন কুমার সরকার ও সাংবাদিক মমিনুল ইসলাম।
সভা শেষে সমাজ উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন জয়িতা নারীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
তারা হলেন—মোছাঃ মাসুরা বেগম, মোছাঃ আলেয়া বেগম, মোঃ মোশারফ হোসেন — সফল জননী নারী (সাদুয়া দামারহাট, ইউনিয়ন: বজরা, ডাক: হাজীরহাট)
মোছাঃ কহিনুর বেগম, মোঃ গোলাম হোসেন, মোছাঃ শরিতন নেছা — সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী (কালপানি বজরা, ইউনিয়ন: বজরা, ডাক: বজরাহাট)
মোছাঃ ইসনিকা আক্তার, মোঃ নুর ইসলাম, মোছাঃ ছালেহা বেগম — নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী (সাদুয়া সরফদি, ইউনিয়ন: দলদলিয়া, ডাক: দলদলিয়া বাজার)
আজকালের খবর/ এমকে