বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো ১০০ মণ ধান
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১২:২৩ এএম
বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কৃষকের ১০০ মণ ধান ও ৬০ বিঘা জমির খড়ের পালা পুড়ে ভস্মিভূত হয়েছে। 

রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভর মাঝগ্রামের শুকবর আলী তালুকদারের ছেলে গোলাম মোস্তফার বাড়ি সংলগ্ন এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আমন মৌসুমে কৃষক গোলাম মোস্তফা ও তার চাচা জোব্বার আলী তালুকদার জমি থেকে ধান কেটে বাড়ি সংলগ্ন খোলায় নিয়ে এসে ধান মাড়াই করে। ধান মাড়াই শেষে আলাদা করে ৬০ বিঘা জমির ৫টি খড়ের পালা দেয় এবং ৬ বিঘা জমির ধান মাড়াই শেষ না হওয়ায় ধানের বোঝাগুলো স্তুপ করে খোলাতেই রেখে দেয়।

এমতাবস্থায় রবিবার গভীর রাতে ওই ৫টি খড়ের পালায় ও ধানের বোঝার স্তুপে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। 

এতে আনুমানিক ৪ লাখ টাকার ধান ও খড় পুড়ে গেছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত কৃষক গোলাম মোস্তফা। তিনি জানান, কেবা কারা শত্রুতামূলকভাবে এই অগ্নিসংযোগ করে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ১০০ মণ ধান ও ৬০ বিঘা জমির খড় পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এছাড়াও গাছপালার ক্ষতিসাধন হয়েছে। তিনি আরো জানান, গভীর রাতে প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙে গেলে বাহিরে এসে দেখি খড়ের পালা ও ধানের বোঝার স্তুপে দাউদাউ করে আগুন জ্বলছে। আমরা প্রাণপণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পরিনি। এ ঘটনায় তিনি নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের
ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি ইউট্যাবের বৈঠক: নিয়োগ বোর্ড বাতিলের তোড়জোড়, হট্টগোল
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত
সহশিল্পীদের জন্য মুক্তির শীত বস্ত্র উপহার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft