সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে নারীদের এগিয়ে আসা উচিত: তথ্য সচিব
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৭:০০ পিএম   (ভিজিট : ৭১৭)
চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে নারীদের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। 

সোমবার বিকালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত ‘নারীর ক্ষমতায়ন ও চলচ্চিত্রের ভবিষ্যত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সচিব এ কথা বলেন। 

উইমেন্স ফিল্ম সোসাইটি, বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় অনুষ্ঠিত এই সেমিনারে কিনোট পেপার উপস্থাপন করেন সংগঠনের সভাপতি আকতানিন খায়ের তানিন। 

“প্রবন্ধে আগামী দিনের চলচ্চিত্রে নারীদের নিরাপত্তা ও পেশাগত জীবনে এগিয়ে যাবার জন্য এআই প্রযুক্তিতে নারীদের দক্ষতা অর্জনের দিকে গুরুত্ব দেয়া হয়!  ভবিষ্যতের চলচ্চিত্রে নারীদের শুধু অভিনয় নয় বরং নির্মাণ ও অন্যান্য কারিগরি বিষয়ে নেতৃত্ব দানের জন্য এগিয়ে আসার আহ্বান করা হয়েছে। একই সঙ্গে সরকারের কাছে অনুরোধ করা হয়েছে নারীদের বিকাশের জন্য কর্মশালা ও নির্মাতাদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থার।”

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবা ফারজানা বলেন, “নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলতে গেলে চলচ্চিত্রকে কেন্দ্রীয় যায়গায় আনতেই হয়। বাংলাদেশের নারীরা আজ সব সেক্টরে যেমন কৃষি  প্রযুক্তি, ব্যবসায় নিজের দক্ষতা প্রমাণ করেছে কিন্তু  চলচ্চিত্র সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ করে সৃজনশীল নেতৃত্বের জায়গায় নারীর উপস্থিতি যতটুকু হওয়া প্রয়োজন ছিল ততটুকু হয়নি। 

তিনি বলেন, “বাংলাদেশের নারীদের এগিয়ে আসা উচিত চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে। নারীরা সংবেদনশীল, এদের থার্ড আই থাকে। নারী সূক্ষ্মভাবে দেখতে পারে। তাদের দেখার বিষয়গুলো আলাদা। সুতরাং নারী যখন তার সূক্ষ্ম চোখ দিয়ে দেখে দেখে তখন চলচ্চিত্র হয়ে হয়ে উঠে সুন্দর, আবেগময় ও পৌঁছে যায় অন্তর থেকে অন্তঃস্থলে। তার মানে নারীর অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর্সিয়া কমল, যুগ্মসচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান ও জনপ্রিয় নারী নির্মাতা নারগিস আখতার। 

অনুষ্ঠানটিতে চলচ্চিত্র শিল্পের বিভিন্ন শাখার শিল্পী ও কলাকুশলী অংশগ্রহণ করেন। সেমিনার শেষে নার্গিস আক্তারের ‘চার সতিনের ঘর’ চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দা ফারজানা জামান রুম্পা । 

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft