বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৩ এএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সিটিস্ক্যান করানো হয়েছে- এমন খবর প্রকাশ পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে। ‘সূত্রের বরাতে’ প্রচার হওয়া এমন খবর প্রকাশে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিএনপি মিডিয়া সেল।

রবিবার (৭ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসা-সংশ্লিষ্ট যে কোনো সংবাদ প্রকাশে দায়িত্বশীল হওয়া জরুরি। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন একাধিকবার অনুরোধ জানিয়েছেন-নিজেদের অনুমান বা অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সংবাদ না করার জন্য।শায়রুল কবির খান আরও বলেন, মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বক্তব্য ছাড়া এ ধরনের তথ্য প্রচার বিভ্রান্তি তৈরি করতে পারে। 

তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নিশ্চিত ও যাচাই করা তথ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
এস এ সিদ্দিক সাজুকে বহিষ্কার করল বিএনপি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
ভারত থেকে এলো ৫ হাজার টন চাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি ইউট্যাবের বৈঠক: নিয়োগ বোর্ড বাতিলের তোড়জোড়, হট্টগোল
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত
সহশিল্পীদের জন্য মুক্তির শীত বস্ত্র উপহার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft