বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর ময়মনসিংহ সমিতির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১০ পিএম
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা। আজ রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর মিরপুরস্থ সমিতির ভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও বহুদলীয় রাজনীতির বিকাশে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তারা জানান, ‘জাতির সংকট মুহূর্তে তাঁর সাহসী ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।’

মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা, সাবেক কেবিনেট সচিব আব্দুল হালিম, সহ-সভাপতি আতিকুজ্জামান খান, অর্থ সচিবসহ সমিতির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর দরবারে বিশেষ দোয়া পরিচালনা করেন সমিতির সদস্যরা। দোয়ায় তাঁর চিকিৎসার অগ্রগতি, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা বলেন, খালেদা জিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নাম। তাঁর সুস্থতা কামনায় আমাদের দোয়া অব্যাহত থাকবে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
এস এ সিদ্দিক সাজুকে বহিষ্কার করল বিএনপি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
ভারত থেকে এলো ৫ হাজার টন চাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি ইউট্যাবের বৈঠক: নিয়োগ বোর্ড বাতিলের তোড়জোড়, হট্টগোল
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত
সহশিল্পীদের জন্য মুক্তির শীত বস্ত্র উপহার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft