বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
নির্বাচনের সময় ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ, খোলা থাকবে ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৮ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। সেই সঙ্গে ভোটের দিন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান খোলা থাকবে বলেও জানিয়েছেন তিনি। 

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে আয়োজিত কমিশন সভা শেষে এসব তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, যান চলাচলে নিষেধাজ্ঞার ব্যাপারে অতীতে যেভাবে নির্দেশনা দেয়া ছিল, সেটিই বলবৎ থাকবে। অর্থাৎ, ২৪ ঘণ্টার জন্য টেক্সি ক্যাব, পিকআপ, মাইক্রো ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে ৭২ ঘণ্টা। তবে আগের মতোই জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলো নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

তিনি বলেন, ভোটগ্রহণের দিন সাধারণ ছুটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যান্য সময়ের মতো এদিন সাধারণ ছুটি থাকবে। তবে ভোটের দিন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান খোলা থাকবে।

এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ব্যালট পেপার মুদ্রণের বিষয়ে আমরা খোঁজ-খবর নিয়েছি, আমাদের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। যথাযথ সময়ে ব্যালট পেপার ছাপানো শুরু হবে। এছাড়া সোমবার (৮ ডিসেম্বর) থেকে যে ব্যালট পেপার ছাপানো শুরু হবে, সেটি শুধু দেশের বাইরের পোস্টাল ব্যালটের অংশ।

তিনি বলেন, এবার রাতের ভোটের মতো কোনো ঘটনা ঘটবে না। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আগের রাতে ব্যালটসহ ভোটগ্রহণের সব সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটগ্রহণের ৫ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-পোস্টার সরাতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে পোস্টার-ব্যানার সরানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দেবো। এরমধ্যে না সরালে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশেকে দুর্নীতি মুক্ত করে আগামী প্রজন্মকে একটি সুন্দর সমাজ উপহার দিতে চাই: এরশাদ উল্লাহ
ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের
ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি ইউট্যাবের বৈঠক: নিয়োগ বোর্ড বাতিলের তোড়জোড়, হট্টগোল
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত
সহশিল্পীদের জন্য মুক্তির শীত বস্ত্র উপহার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft