বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
লন্ডনে ঢালিউড অ্যাওয়ার্ড দেবে চলচ্চিত্র পরিচালক সমিতি
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২২ পিএম
প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ফেস্ট ও ঢালিউড অ্যাওয়ার্ড (বিএফডিএ)। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে এফডিসির ৮ নম্বর ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল, বিশ্ববিখ্যাত শেফ টমি মিয়া, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অনুষ্ঠান) তাসিক আহমেদ প্রমুখ।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, টমি মিয়া এমবিই–এর সহযোগিতায় আয়োজন করা হচ্ছে ‘টমি মিয়া’স ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। যা আগামী বছরের অক্টোবর মাসে লন্ডনে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নেবেন একঝাঁক জনপ্রিয় তারকা। সমিতির সভাপতি শাহীন সুমন বলেন, ‘এই আয়োজন বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তভাবে পরিচিত করবে। একই সঙ্গে স্থানীয় প্রতিভা ও বৈশ্বিক দর্শকের মাঝে নতুন সেতুবন্ধন তৈরি হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ, নিরব হোসেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শিল্পী মেহরীন, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সালাউদ্দিন লাভলু, দেওয়ান নজরুল, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, বুলবুল বিশ্বাস, অপূর্ব রানা, সাইমন তারেকসহ অনেকে।

উল্লেখ্য, ব্রিটিশ ও বাংলাদেশি খাবারের বিশ্বদূত হিসেবে পরিচিত টমি মিয়া এমবিই গত তিন দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি রান্নাকে প্রচার করে আসছেন।

আজকালের খবর/আতে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
এস এ সিদ্দিক সাজুকে বহিষ্কার করল বিএনপি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
ভারত থেকে এলো ৫ হাজার টন চাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি ইউট্যাবের বৈঠক: নিয়োগ বোর্ড বাতিলের তোড়জোড়, হট্টগোল
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত
সহশিল্পীদের জন্য মুক্তির শীত বস্ত্র উপহার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft