বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬
এসডিএফের নিয়োগ বন্ধে রুল জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম
পুরনো প্রকল্পে কর্মরতদের বাদ দিয়ে আগামী প্রকল্পের নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ নিয়োগ কার্যক্রমের ওপর রুল জারি করেছেন আদালত। 

এই প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুসারে শেষ হয়ে যাওয়া প্রকল্পের জনবলকে নতুন প্রকল্পে নিয়োগ দেওয়া হয়ে থাকে। সেই সাথে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাইচুটির টাকা পরিশোধ করা হতো কিন্তু এবার তা না করে নতুন করে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী শনিবার ৬ ডিসেম্বর নিয়োগ চূড়ান্ত করার জন্য মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। এর প্রতিবাদে প্রকল্পে কর্মচারী-কর্মকর্তারা এসডিএফের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ঘেরাও করে এবং দাবি মেনে নেওয়ার আশ্বাসে ঘেরাও প্রক্রিয়া সাময়িক বন্ধ করা হয়। কিন্তু তারপরও নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখার কারণে ভুক্তভোগীদের পক্ষে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। 

রিটের শুনানি শেষে গত ৩০ জুন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বজলুর রহমান ও ঊর্মি রহমানের দ্বৈত বেঞ্চ নিয়োগ পরীক্ষার ওপর রুল জারি করেন। রুলে নিয়োগ প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা চার সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগকে অবহিত করতে বলা হয়েছে। রিটকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট মো. জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল
বিশ্ববাজারে আরও বাড়ল স্বর্ণের দাম
এস এ সিদ্দিক সাজুকে বহিষ্কার করল বিএনপি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
ভারত থেকে এলো ৫ হাজার টন চাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইবি ইউট্যাবের বৈঠক: নিয়োগ বোর্ড বাতিলের তোড়জোড়, হট্টগোল
কোটালীপাড়ায় শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসীর প্রাণ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদল সংঘর্ষে সন্ত্রাসী নিহত
বাংলাদেশের তিন পাশে ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত
সহশিল্পীদের জন্য মুক্তির শীত বস্ত্র উপহার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft