বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য-চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৫ পিএম   (ভিজিট : ৩৭৯৮)
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদার চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীন থেকে আসছে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। 

বুধবার (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্য আর সন্ধ্যায় চীনের চিকিৎসক দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আরো অধিকতর সহযোগিতার জন্য দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন আগামীকাল (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্য ও সন্ধ্যায় চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

খালেদা জিয়ার দ্রুত সুস্থতায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft