শনিবার ৪ এপ্রিল ২০২৬
দেলুপি’র অর্থ যাবে কড়াইল বস্তিতে
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৫ পিএম   (ভিজিট : ৪২৮)
গত ২৫ নভেম্বর ভয়াবহ আগুনে হাজারের বেশি ঘর পুড়েছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণ আসে আগুন। এখন অনেক পরিবারের দিন কাটছে খোলা আকাশের নিচে। 

এর মধ্যে দেলুপি টিম সিদ্ধান্ত নিয়েছে আগমীকাল ২ ডিসেম্বর দেশব্যাপী দেলুপি সিনেমার সব শো-এর টিকেটের প্রযোজক অংশের অর্থ চলে যাবে কড়াইলবাসীর কল্যাণে। তাদের অপূরণীয় ক্ষতি পূরণের চেষ্টা এটি নয়, বরং তাদের সঙ্গে দেলুপি টিমের এটি একাত্মতা ঘোষণা। 

সারাদেশে পাঁচটা হলে ৯টি শো চলছে দেলুপি’র। কড়াইলবাসীর প্রতি দেলুপিবাসীর ভালোবাসা ও সালাম জানিয়ে এই দুর্যোগে সবাই হাতে হাত ধরে পার করার আহ্বানও জানিয়েছে।

সারা দেশে যেসব হলে চলছে দেলুপি’র শো- 
স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি শপিং মল, ঢাকা:- দুপুর ০২.২০, সন্ধ্যা ০৭.২০
স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার, মিরপুর, ঢাকা:- দুপুর ০৩.২০, রাত ০৮.০০
স্টার সিনেপ্লেক্স, বালি আর্কেড, চট্টগ্রাম:- দুপুর ০২.৩০, সন্ধ্যা ০৭.৪৫
সিনেস্কোপ, নারায়ণগঞ্জ:- দুপুর ০৩.০০, বিকাল ০৫.৩০, রাত ০৮.০০
গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, রাজশাহী:- সন্ধ্যা ০৬.০০টা।

‘দেলুপি’ দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক ঘটছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে দুই ওয়েব সিরিজ শাটিকাপ ও সিনপাট নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তাওকীর। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

আজকালের খবর/আতে










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft