সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা আওয়ামী লীগের
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:১৫ এএম   (ভিজিট : ৬৪২)
গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

আজ রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।

এতে মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অজ্ঞাত লোকজন গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। 

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে কাটা গাছ অপসারণ করে যান চলাচলের স্বাভাবিক করে। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft