সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
আখাউড়ায় নির্বাচনী গণসংযোগ করলেন মুশফিকুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ৭৭৪)
ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী, সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকতে পারে। এটাই তো গণতন্ত্র। তারা কথা বলার সুযোগ পেয়েছে, কথা বলুক। তারা যেটা বলে জনগণ যদি গ্রহণ করে তাহলে তাই হবে। 

তিনি বলেন, বিএনপি গণভোটের বিরুদ্ধে নয়। বিএনপিও গণভোট চায়।  কিন্তু গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হতে হবে। গণভোট হলে আমরা জনগণের কাছে যাবো। জনগন যা চায় তাই হবে। 

দল মনোনীত প্রার্থী ঘোষণার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে তিনি নির্বাচনী এলাকার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে মাওলানা আবদুল খালেক (র.) মাজার শরীফ ও মা-বাবার কবর জিয়ারত শেষে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণকালে একথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে  মুশফিকুর রহমান বলেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হতে পারে। বানচাল করার চেষ্টা হতে পারে। কিন্তু তাতে কোন লাভ হবে না। জনগণ যা চায় তাই হবে। 

এনসিপিসহ ৯টি দলের জোট করা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। জোটগত বা এক দলের অংশগ্রহন তো গণতন্ত্রের শুভ সূচনা। আমরা চাই নির্বাচনে বেশি দল অংশ গ্রহণ করুক। জনগণের ভোট নিয়ে তারা সংসদে যাক।

তিনি বলেন, ভোটের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে। ভোটই আমাদের অধিকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিলো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পিটিয়ে লন্ডনে নির্বাসিত করা হয়। 

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মুসলিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. ইলিয়াছ প্রমুখ।

আজকালের খবর/বিএস 
 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft