শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:৩৬ পিএম   (ভিজিট : ৪১২)
মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার ০৫ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ নভেম্বর রাত ৮ টা থেকে আজ ৫ নভেম্বর ২০২৫ তারিখ বুধবার মধ্যরাত ২ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক মুন্সিগঞ্জের গজারিয়া থানাধীন ভবেরচর ও বাউশিয়া হাইওয়ে সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ট্রাক ও ২ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এসময় ট্রাক চালক, বাস চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাস ও ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এবং গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft