শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবিতে ইবিতে মানববন্ধন
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম   (ভিজিট : ৩৪৩৩)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শারীরিক শিক্ষা’ বিষয়ের শিক্ষক পদ বাতিলের প্রতিবাদ ও পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি করে বিভাগটির অর্ধশতাধিক শিক্ষার্থী।

মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীরা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গেজেট পাসের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ক্রিয়েট করা চারটি পদ বাতিল ঘোষণা করা হয়েছে। দেশে প্রায় ৫৫ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যেখানে শিশুদের শরীর বিষয়ে সচেতনতা, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিষয়ে জ্ঞান, শরীর কীভাবে কাজ করে এবং মানসিক ও শারীরিক বিকাশে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই আমরা প্রাথমিকে শারীরিক শিক্ষা পদকে পুনর্বহালের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সংশোধিত গেজেট জারি করা হয়। এর মাধ্যমে গত ২৮ আগস্টে প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫’-এ যুক্ত করা সংগীত ও শারীরিক শিক্ষার জন্য দু’টি নতুন সহকারী শিক্ষকের পদ বাতিল করা হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft