শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১২:৫১ এএম   (ভিজিট : ৫৩৩)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় মাদানী এভিনিউ ইউনাইটেড কলেজ অ্যান্ড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির জানান, মঙ্গলবার নজরুল ইসলাম খানকে সিটি স্ক্যান করা হয়েছে। বুধবার আরো কয়েকটি পরীক্ষা শেষে বৃহস্পতিবার একটি অপারেশন করার কথা রয়েছে।

পরিবার ও দলের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের সুস্থতায় দোয়া চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন শায়রুল কবির খান।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft