সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
কসবায় রেল লাইনের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:৫৯ পিএম   (ভিজিট : ৪৯৯)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের পাশে শপিং ব্যাগের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. শফিকুল ইসলাম জানান, রাতে রেল লাইনের পাশে একটি শপিং ব্যাগের সামনে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করছিলো। পরে স্থানীয় লোকজন কৌতুহলবশত ব্যাগটি খুলে নবজাতকের লাশ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ এসে শপিং ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, নবজাতকটি একদিন বয়সি হবে। কেউ হয়তো অবৈধ গর্ভপাত করে ফেলে যান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft