বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
ডিএসসিসিতে স্মারকলিপি দেবে বিএনপি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১:২৫ পিএম   (ভিজিট : ৪১১)
ঢাকা-১০ আসনের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে স্মারকলিপি দেবে বিএনপি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হবে। 

দলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার নেতৃত্ব দেবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। তার ব্যক্তিগত সহকারী রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্মারকলিপিতে ঢাকা-১০ আসনের নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তির নানা বিষয় ও সেগুলোর দ্রুত সমাধানের দাবি তুলে ধরা হবে।

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft