শনিবার ১৫ আগস্ট ২০২৬
নাশকতার মামলায় অব্যাহতি পেলেন মির্জা আব্বাস দম্পতি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১:১৮ পিএম   (ভিজিট : ৩৬৮)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচনী প্রচারণার সময় নাশকতা, হামলা ও ভাঙচুরের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ অস্বীকার করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন তার আইনজীবীরা।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৮ সালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিচ্ছিন্ন মিছিল নিয়ে যাচ্ছিলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। এ সময় পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় বাদী হয়ে পল্টন থানায় মামলা করে পুলিশ।

মামলা থেকে অব্যাহতির পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক সব মামলা নিষ্পত্তির জন্য সরকারের প্রতি আনুরোধ জানান মির্জা আব্বাস।

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft