সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর সুরক্ষায় এক যুগান্তকারী উদ্যোগ
গাজীপুর সিটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৬৩০)
গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সভাপতি ডা. সাইদুর ইসলাম সেলিম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মুশফিকা হাসনিন চৌধুরী, প্রধান নগর পরিকল্পনাবিদ ড. সায়েকা বিনতে আলম, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সারভিলেন্স ও ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. মাহবুবা সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী রোগ হলেও টিকার মাধ্যমে এটি সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। এ কর্মসূচির মাধ্যমে গাজীপুরের প্রতিটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের প্রতি সমর্থন ও উৎসাহ প্রকাশ করেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, গাজীপুর সিটি করপোরেশন সর্বদা নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। টাইফয়েড টিকাদান কর্মসূচি সেই অঙ্গীকারেরই অংশ।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাইফয়েড প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এবারের ক্যাম্পেইনে প্রায় দেড় লাখ শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft