বুধবার ২৬ আগস্ট ২০২৬
ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৩৫ পিএম   (ভিজিট : ৫১৭)
নিজ ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে।

এনআইডি ডাটাবেজ-এর তথ্যানুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতোদিন ভোটার ছিলেন মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স-এর ঠিকানায়। তবে বর্তমানে এটি পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ এর ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন। 

এর আগে, গত ২ ফেব্রুয়ারি লিখিতভাবে ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেন প্রধান উপদেষ্টা। এরপর এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গত ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আবেদনে অনুমোদন দেন। পরেরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তন আবেদন সংশোধন হয়।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft