রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
নির্বাচন ও গণভোট একসঙ্গে চায় বিএনপি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১:৫৮ পিএম   (ভিজিট : ৩৬৯)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কার প্রশ্নে গণভোট একইসঙ্গে হলে সময় সাশ্রয় ও রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়েজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।  

এ সময় অধ্যাদেশ জারির মাধ্যমে গণভোট আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) দায়িত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, দুটি ব্যালট দিলে জাতি বিভ্রান্ত হবে এমন কথা বলা হচ্ছে। অথচ স্থানীয় সরকার নির্বাচনে তিনটি ব্যালটে নির্বাচন হয়। সুতরাং জনগণ দুটি ব্যালটে সংসদ ও গণভোটে অংশ নিতে প্রস্তুত। শুধু নির্বাচন কমিশনকে প্রচারণা চালাতে হবে।
 
বিএনপির এই নেতা বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি মহা আয়োজন। আবার গণভোটের জন্য যেন একই আয়োজন করতে না হয়। এতে জাতীয় নির্বাচন বিলম্বিত করার যেকোনো প্রয়াস এড়ানো যাবে। বিষয়টি নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের সুবুদ্ধি উদয় হোক।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সুবহে সাদিকে ফ্যাসিবাদী গোষ্ঠীর মিছিলের ছবি অথবা দিল্লি বা ফ্রান্স থেকে পাঠানো বার্তা জনগণ পাত্তা দেয় না। ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না।

তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাইলে ফ্যাসিস্টদের বিচার ত্বরান্বিত করার উদ্যোগ নিতে হবে।

তিনি আরো বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করলে তা ভবিষ্যতের জন্য ভয়ংকর চর্চা হবে।

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft