বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬
দেবীদ্বারে ৫ শ’ পিস ইয়াবা ও গাজাঁসহ মাদক কারবারী আটক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম   (ভিজিট : ৫৬৯)
কুমিল্লার দেবীদ্বার উপজেলার কাচিঁসাইর গ্রামে থেকে শীর্ষ মাদক কারবারী আক্তার হোসেনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও এক কেজি সাতশ’ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। 

আটক ঐ ব্যাক্তি কাচিঁসাইর গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।
  
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, স্থানীয়দের সহযোগিতার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আটক মাদক কারবারীকে আজ সোমবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকালের খবর/ওআর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft