সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
ফুটবল ম্যাচ ঘিরে তুমুল সংঘর্ষ, ইউএনওসহ আহত ২০
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০০ পিএম   (ভিজিট : ৪০২)
কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে তুমুল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলার ইউএনওসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচের আগেই স্টেডিয়াম দর্শকে দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।

এ সময় সদরের ইউএনও নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে, বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft