বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচার চক্রের ৫ সদস্য আটক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম   (ভিজিট : ৩০৯)
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের বিভিন্ন উপকূল দিয়ে সাগরপথে মানবপাচারে সক্রিয় সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার এখলাস মিয়ার ছেলে সৈয়দ আলম (২৯), একই এলাকার মো. ইয়াহিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (২২), ইউনুস আলীর ছেলে মো. রিদুয়ান হোসেন (২০), কেফায়েত উল্লাহর ছেলে মো. নুরুল আফসার (২০) এবং মৃত দিল মোহাম্মদের ছেলে মো. আব্দুল হাকিম (৪০)।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সম্প্রতি টেকনাফের মেরিন ড্রাইভ উপকূলে সংঘবদ্ধ মাদক, মানবপাচার ও চোরাচালানকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিষয়টি নজরে আসার পর বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় কয়েকটি চক্রের তথ্য পায় বিজিবি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মানবপাচারের জন্য জড়ো হওয়া ১০-১২ জনকে ধাওয়া করে পাঁচজনকে আটক করা সম্ভব হয়। বাকিরা পালিয়ে যায়। আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

আজকালের খবর/ওআর










আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft