মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬
খিলগাঁও থানা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৩ পিএম  আপডেট: ০৪.০৯.২০২৫ ৫:০৪ পিএম  (ভিজিট : ১২৩৭)
আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক।

আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খিলগাঁও থানার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাসুদ চৌধুরী। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন- মো. মামুনুর রশিদ আকন্দ, মো. জামিলুর রহমান নয়ন, মো. আকবর হোসেন, এস এম হাবিবুল্লাহ বাবু, নজরুল ইসলাম, আবুল হাসনাত অনু, মো. বেলায়েত হোসেন, মো. লিয়াকত আলী, মো. আওলাদ হোসেন, জাকির হোসেন রিপন ও আসাদুজ্জামান নাসির মৃধা।

শনিবার (৩০ আগস্ট) এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। 

নবনিযুক্ত আহ্বায়ক মোহাম্মদ মাসুদ চৌধুরী কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়ে এই নতুন কমিটি অনুমোদনের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। 

সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

এছাড়া নতুন কমিটির সঙ্গে সাক্ষাত করতে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য মির্জা খোকন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির নেতৃত্বে খিলগাঁও থানা বিএনপি আরো সংগঠিত ও শক্তিশালী হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকালের খবর/ওআর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft