সোমবার ২২ জুন ২০২৬
দেবীদ্বারে ২৫ কোটি টাকা ব্যয়ে চালু হচ্ছে ১০০ শয্যার ডায়াবেটিক হাসপাতাল!
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:৩০ পিএম   (ভিজিট : ৬৬০)
কুমিল্লার দেবীদ্বারে ৫ বছর পর চালু হচ্ছে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ১০০ শয্যার মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতাল।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায়  ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতাল’র পরিচালনা পর্ষদ’র উদ্যোগে মিলাদ ও দোয়া শেষে, আগামী সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার কথা ঘোষণা দেন সংশ্লিষ্টরা কর্মকর্তারা। 

ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত কুমিল্লার সর্ববৃহৎ অত্যাধুনিক ১০০ শয্যার এ হাসপাতালটি ‘সমাজ কল্যাণ মন্ত্রনালয়’ ও ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতাল’ নামে এ হাসপাতালটি ২৪ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮০ শতাংশ এবং  ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন’র ২০ শতাংশ অর্থায়নে ২০১৭ সালের ১ জুলাই দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে ২১ শতাংশ জমির ওপর ৬ তলা বিশিষ্ট ৯ হাজার স্কয়ার ফিট অত্যাধুনিক ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতাল’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কার্যাদেশ অনুসারে প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ৩০ জুন। কিন্তু সংশ্লিষ্ট ভবনের লিফট ক্রয়ে জটিলতা দেখিয়ে প্রথমে ২০২২ সালের জুন পর্যন্ত এবং পরে ২০২৪ সালের জুন পর্যন্ত দুই দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই হাসপাতালটি চালু করার উদ্যোগ নেয়া হয়। 

স্থানীয়রা এ দীর্ঘসূত্রিতার কারন হিসেবে বলছেন,  ঠিকাদারের অনিয়ম, দুর্নীতি ও  ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন’র ট্রাস্টি বোর্ডের গাফলতি এবং করোনাকালীন সময়ের কারনে তিন দফায় সময় বৃদ্ধি করার পর, ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন’র পক্ষ থেকে নতুন করে ৬ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করে ঘুরে দাড়াবার চেষ্টা করছেন। 

এরই মধ্যে ৫ বছর আগে ক্রয়কৃত বিভিন্ন আসবাব ও চিকিৎসা সামগ্রীসহ লক্ষ লক্ষ টাকার মালামাল ও যন্ত্রপাতি নষ্ট এবং মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে বলেও হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন। তারা আরো জানান, কোন ধরনের রোগির সেবা প্রদান বা হাসপাতালের এক টাকা আয় না করেই ‘জালাল উদ্দিন ফাউন্ডেশন’ প্রতি মাসে ৪৯ হাজার ৬ শত টাকা করে বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছে, এ ছাড়াও নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন খাতে ব্যয় করতে হচ্ছে প্রচুর টাকা। আগামী সেপ্টেম্বর মাসে অত্যাধুনিক এ হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার আগে নষ্ট ও মেয়াদোত্তীর্ণ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাব সামগ্রী কেনা কাটায় ব্যয় হবে প্রায় কোটি টাকার উপরে। 

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পি. সি এন্ড এম. এস. সি (জেভি) এর স্বত্বাধিকার হাজী মো. কেফায়েত উল্লাহ ১ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের জাপানি হিটাচি কোম্পানির লিফট কেনার  ক্ষেত্রে ৭০ লক্ষ টাকায় কেনা হিটাচি কোম্পানির নকল সিলমারা লিফট সরবরাহ করেন। যা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়, পরবর্তীতে তদন্তস্বাপেক্ষে এ অনিয়মের কারনে হাসপাতাল চালু কার্যক্রম পিছিয়ে পড়ে। দু’বছর পর হিটাচি কোম্পানির লিফটের কাজ শেষ করে ভবনটি হস্তান্তর করা হয়। এ ছাড়াও ফাউন্ডেশনের একটি চক্র চাকরি দেয়ার নামে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রায় কোটি টাকার উপরে হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে। এরই মধ্যে টাকার বিনিময়ে বিভিন্ন পদে চাকরি প্রত্যাশিরা টাকা ফেরত পেতে মানব বন্ধনও করেছেন। 

জালাল উদ্দিন ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভাপতি একেএম সফিকুল আলম কামাল বলেন, লিফটসহ নানা জটিলতা নিরসন করা হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে হাসপাতালটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে। এ হাসপাতালে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও নার্সিং সেবা, ডায়াবেটিক রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা প্রদান, মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস ও সমাজের হতদরিদ্র, অসহায়, গরিব রোগিদের জন্য হসপিটালে ৩০ ভাগ বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। যারা নিয়োগের জন্য টাকা দিয়েছেন তারা আমাদের কাউকে জানিয়ে দেননি।    

দেবীদ্বার সমাজ সেবা কর্মকর্তা বরুন কুমার দাস বলেন, হাসপাতালটিতে সরকার ৮০ শতাংশ অর্থায়ন করেছে ৩০ শতাংশ গরিব অসহায় মানুষের চিকিৎসা সেবা পাওয়ার জন্য। হাসপাতালে নিয়োগের বিষয়টি এবং বেতন ভাতাদি ফাউন্ডেশনের হাতে, সরকারিভাবে কোন নিয়োগ বা বেতন দেয়ার সুযোগ নেই।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft