সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
খুলনা মহানগরীর একটি হোটেল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১১:৫৫ পিএম
খুলনা মহানগরীর পূজাখোলা এলাকায় বিষক্রিয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদের বিষক্রিয়ায় তারা মারা গেছেন।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় মহানগরীর পূজাখোলা এলাকার তোতা মিয়ার হোটেলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)।

এ ঘটনায় খালিশপুর দাসপাড়া এলাকার সনু নামে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই জানান, দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে ওই ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওখানে কয়েকজন মারাও যান। মারা গেলে পরিবারের সদস্যরা তাদের লাশ বাড়িতে নিয়ে যান।

এসআই আরও জানান, গুরুতর অসুস্থ সনুকে খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft