সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
শুধু কৌতূহল নয়, ওষুধি গুণেও সমৃদ্ধ বিদেশি এই ফল
কুমিল্লা বার্ড প্রাঙ্গণে বিরল ‘রুটিফল’ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪:২৬ পিএম
বিরল রুটিফল কুমিল্লা বার্ডে ধরে তাক লাগিয়েছে স্থানীয়দের। কাঁঠালের মতো আকৃতি আর পেঁপের পাতায় মোড়ানো এই ফল দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) প্রাঙ্গণে। বার্ডের মহাপরিচালক দপ্তরের উত্তর পাশে, ডাকঘর এলাকা ও অডিটোরিয়ামের সামনে থাকা তিনটি রুটিফল গাছে এখন শাখায় ঝুলে আছে প্রচুর সবুজ ফল। দর্শনার্থীরা উৎসাহ নিয়ে ছবি তুলছেন, ভিডিও করছেন।

১৯৮৪ সালে বার্ডে প্রথম রুটিফল গাছ রোপণ করা হয়। ঝড়ে নষ্ট হয়ে যাওয়ার পর ২০১৭ সালে নতুন করে চারটি গাছ লাগানো হয়। এ বছর তিনটিতে ফল এসেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্দীপনা ছড়িয়েছে।

বার্ডের বাগান শাখার সামছুল হক বলেন, ‘গাছগুলো ছোটবেলা থেকে লালন করেছি। মাসের শেষে ফল পাড়ার পরিকল্পনা রয়েছে।’

এই ফলকে সাধারণত সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। ইংরেজিতে এর নাম ‘ব্রেডফ্রুট’ (Breadfruit), বৈজ্ঞানিক নাম Artocarpus altilis। উদ্ভিদবিদ মো. মোশাররফ হোসেন জানান, স্বাদ আলুর মতো হলেও এটি পাউরুটির বিকল্প হতে পারে। এর উচ্চতা ৫০-৭০ ফুট পর্যন্ত হয়।

রুটিফল শুধু কৌতূহলের বস্তু নয়, এতে রয়েছে নানা পুষ্টিগুণ ও ওষুধি উপাদান। সাবেক চিকিৎসক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘এই ফলে সুষম খাদ্যের সব উপাদান আছে। উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও চর্মরোগেও এটি উপকারী।’

কৃষি বিভাগ বলছে, কেউ রুটিফল চাষে আগ্রহী হলে তারা সহায়তা দিতে প্রস্তুত।

বিরল রুটিফল কুমিল্লা বার্ডে এখন কেবল গাছেই নয়, মানুষের কৌতূহলের কেন্দ্রে। প্রাকৃতিক সৌন্দর্য আর পুষ্টিগুণ মিলিয়ে এটি হয়ে উঠেছে বার্ড ক্যাম্পাসের অন্যতম আকর্ষণ।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft