বুধবার ১৯ আগস্ট ২০২৬
ঢাকায় ঝিরিঝিরি বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১০:০৬ এএম   (ভিজিট : ৪০২)
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে রাজধানীতেও। গতকাল বুধবার বিকেলে ঢাকায় বৃষ্টি কমলেও রাত থেকে থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ঢাকায় বিকেল থেকে বৃষ্টি কমে যেতে পারে। রোববার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এ সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft