বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন ৬ শিক্ষার্থী
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:০৮ পিএম   (ভিজিট : ১৮১১)
ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে জানুয়ারি ২০২৫ সেমিস্টারে বিভিন্ন ফ্যাকাল্টিতে সর্বোচ্চ জিপিএ অর্জনকারী ৬ শিক্ষার্থীকে ইউনিভার্সিটির ব্রান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে।
 
৬ শিক্ষার্থী হলেন- ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এর ওয়ারিশা খান সায়না, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশন এর চৌধুরী উম্মে হানী, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টস এর শিক্ষার্থী তাহসিন নাওয়ার, ফ্যাকাল্টি অব হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এর মো. ইব্রাহিম ইফতি, ফ্যাকাল্টি অব ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড ডিজাইন এর ঐশ্বর্য্য পাল অর্পণ এবং স্কুল অব গ্রাজুয়েট স্টাডিজ এর শিক্ষার্থী আবু জাহিদ মজিদুল ইসলাম।

আগামীকাল ২৬ জুন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদেরকে ব্রান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ইউনিভার্সিটির হলরুমে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রান্ড অ্যাম্বাসেডরদের হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করবেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহা. সুহাদা ওথমান।

অনুষ্ঠােন স্বাগত বক্তব্য রাখবেন ইউনিভার্সিটির বোর্ড অব ডিরেক্টরসের সদস্য (পরিচালক) মিস আনিজা পারভীন। এছাড়া চিফ একাডেমিক এডভাইজার প্রফেসর এ কে এনামুল হক এবং প্রভোস্ট চ্যান জো জিম অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

আজকালের খবর/ওআর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft