সোমবার ২২ জুন ২০২৬
দেবীদ্বারে হত্যা চেষ্টার মামলায় যুবলীগ নেতা হাসনাত গ্রেপ্তার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৫২৭)
কুমিল্লার দেবীদ্বারে গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগ নেতা মো. আবুল হাসনাত অপুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে হাসনাতকে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১১টায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক অজয় চক্রবর্ত্তীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

মো. আবুল হাসনাত অপু উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মো. আবুল খায়ের আলমের পুত্র  এবং সুলতানপুর ইউনিয়ন যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক। 

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভুক্ত ৭৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি মো. আবুল হাসনাত অপু। আহত আবু বকর এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে হাসনাতকে দেবীদ্বার নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামি। অনুসন্ধানে ভিডিও ফুটেজ ও ছবিতে আবু বকরকে হত্যার চেষ্টার তথ্য প্রমানে তাকে গ্রেপ্তার করা হয়।

আজকালের খবর/ওআর

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft