সোমবার ১৯ জানুয়ারি ২০২৬
মুশফিকের ১৫০, লিটনের ফিফটি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ১:৫৩ পিএম
টেস্ট ক্রিকেটে আরও একবার ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। গল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে এই মাইলফলকে পৌঁছান তিনি।

এই ইনিংসের আগে ২০২৪ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ১৯১ রান করেছিলেন মুশফিক। টেস্ট ক্রিকেটে এ নিয়ে সাতবার ১৫০ রানের মাইলফলক ছুঁলেন ৩৮ বছর বয়সী ডানহাতি টাইগার ব্যাটার।

অন্যপ্রান্তে দাঁড়ানো লিটন দাসও করে ফেলেছেন ফিফটি। তাদের অবিচিচ্ছন্ন ৯৩ রানের জুটিতে বিশাল সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১২২ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ৪০২ রান। মুশফিকুর রহিম ১৫৩ আর লিটন দাস ৫০ রানে অপরাজিত।

আজ বুধবার ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৩৬ আর মুশফিকুর রহিম ১০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেন।

ভক্ত-সমর্থকরা আশা করছিলেন শান্ত ২০০ রানের ইনিংস খেলতে পারবেন। মুশফিকও আশা করছিলেন সেটি। কিন্তু তাদের আশা পূরণ হয়নি।১৫০ রানের কাছাকাছি গিয়ে আউট হন শান্ত।

দ্বিতীয় দিনের সপ্তম ওভারে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে চেয়েছিলেন শান্ত। কিন্তু শর্টটি ভালো হয়নি। মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ হয়ে যান বাংলাদেশ অধিনায়ক।

২৭৯ বলে ১৪৮ রানের (১৫ চার ১ ছক্কায়) দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন শান্ত। এতে ভাঙে চতুর্থ উইকেটে বাংলাদেশের ২৬৪ রানের অনবদ্য জুটি।

এরপরই পঞ্চম উইকেটে লিটন-মুশফিকের জুটি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১
ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন
শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ
‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি ইরানের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
দ্বৈত নাগরিকত্ব : ইসির নমনীয়তায় সুখবর পেলেন ২০ প্রার্থী
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft